মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৮, জখম ১৫
দি নিউজ লায়নঃ মুর্শিদাবাদের জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে সলিল সমাধি হল কমপক্ষে ৭ জনের। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা আরোও রয়েছে।বেপরোয়া গতিতে নিয়ন্ত্রনহীন একটি স্করপিওর সঙ্গে যাত্রীবোঝাই অটো ও অন্য গাড়ির পরপর সংঘর্ষে মৃত্যু হল ৭জন নিরীহ মানুষের, ঘটনায় গুরুতর জখম ১৫ জন। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ৩৪ নম্বর জাতীয় সড়কের ধলার মোড় এলাকায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। স্থানীয়রা গুরুতর জখম দের রক্তাক্ত অবস্থায় এক এক করে উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় পরে সেখান থেকে কয়েকজনকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দিন একটি স্করপিও নিয়ে স্থানীয় কাশিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিবুল ইসলাম এর ছেলে আপেল শেখ নামের এক যুবক বেপরোয়া গতিতে সাজুর মোড় থেকে জঙ্গিপুরের দিকে আসছিলেন।
আচমকা গাড়ির পেছনের টায়ার পাংচার হয়ে যাওয়ায় ওই নিয়ন্ত্রনহীন স্করপিও জাতীয় সড়কের লেন ভেঙে পাশের লেনে প্রবেশ করে। ফলের সামনে দিক থেকে আসা যাত্রীবোঝাই অটো সহ পরপর দুটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মুহুর্তের মধ্যে মৃত্যু হয় স্করপিও ঐ চালক আপেল শেখের। তারপরে এক এক করে বাকি অটো ও স্করপিও মধ্যে থাকাদের মৃত্যু ঘটে। তাদের নাম-পরিচয় জানার জন্য চেষ্টা চালাচ্ছে স্থানীয় থানার পুলিশ। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার কড়া বেষ্টনীতে। এই ঘটনাকে কেন্দ্র করে ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাহত হয়েছে যান চলাচল।
প্রত্যক্ষদর্শী আলম বিশ্বাস বলেন," মুহুর্তের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে সামনে দিক থেকে ছুটে আসা স্করপিও পেছনদিকে চাকা ফেটে যাওয়ার ফলে রাস্তার পাশের ডিভাইডার ভেঙে অন্য লাইনে ঢুকে পড়ে ওই গাড়ি,তারপরে সামনে দিক থেকে আসা যাত্রীবোঝাই অটো ও অন্য আরেকটি গাড়িতে পর পর ধাক্কা মারে স্করপিও টি। টুকরো টুকরো হয়ে যায় পুরো অটো। তারপরে আমরা সকলকে উদ্ধার করার জন্য ছুটে যায়"। এদিকে স্করপিও মধ্যে থাকা প্রধানের ছেলের মৃত্যুর পরে তার পরিবারের লোকজন বলে," আমরা ভাবতেও পারিনি বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই ওর জীবনে এত বড় বিপর্যয় নেমে আসবে। মুহূর্তের ভুলে এতগুলো প্রাণ চলে গেল"।

Post a Comment